1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“ওরা নয় জন তবে দালাল-হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে আটক”

  • আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৮৪ জন দেখেছেন

“ওরা নয় জন তবে দালাল-হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে আটক”

জি.এমবাবু,উপজেলাপ্রতিনিধি,মাধবপুর,হবিগঞ্জ।

হবিগঞ্জ সদর হাসপাতালে যৌথবাহিনীর অভিযানে নয়জন দালালকে আটক করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনী ও র‍্যাবের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকারী সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরে সক্রিয় একদল দালাল বিভিন্ন কৌশলে রোগীদের সরকারি চিকিৎসা থেকে সরিয়ে প্রাইভেট হাসপাতালে নিয়ে যাচ্ছিল। এ বিনিময়ে তারা নির্দিষ্ট পরিমাণ কমিশন পেত।

স্থানীয়রা জানান, এই দালাল চক্র সাধারণত সকালে হাসপাতালের বিভিন্ন বিভাগে অবস্থান নেয় এবং অসহায় রোগীদের ভুলভাল তথ্য দিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিক বা তথাকথিত হাসপাতালে নিয়ে যায়—যেখানে প্রয়োজনীয় চিকিৎসা উপকরণও অনেক সময় থাকে না।

অভিযানের খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই হাসপাতাল চত্বরে জনতার ভিড় জমে যায়। ক্ষুব্ধ জনতা আটক দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

যৌথবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক নয়জন দালালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও বলেন,

> “হাসপাতাল দালাল চক্রের এই মৌচাক ভেঙে দিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির