1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ”

  • আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৪৩ জন দেখেছেন

“জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:

জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও আগামী নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখা।

শনিবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের মুক্তমঞ্চ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেল গড়ানোর সাথে সাথে বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে মিছিলসহ সমাবেশস্থলে যোগ দেন।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা “জুলাই সনদ বাস্তবায়নই গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ” উল্লেখ করে বলেন, বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে জনগণকে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিতে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করা জরুরি।

বক্তারা আরও দাবি জানান—স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণসহ জুলাই সনদে ঘোষিত প্রতিটি ধারা দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেন, জেলা শাখার সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান, এবং সদর উপজেলা আমির ইলিয়াস।

বক্তারা বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন শুধু জামায়াতের নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন।”

এসময় জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির