1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“খাগড়াছড়িতে প্রকৃতিনির্ভর কৃষি সম্প্রসারণে সমন্বয় সভা অনুষ্ঠিত”

  • আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৯১ জন দেখেছেন

“খাগড়াছড়িতে প্রকৃতিনির্ভর কৃষি সম্প্রসারণে সমন্বয় সভা অনুষ্ঠিত”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

খাগড়াছড়িতে আইসিমোডের অর্থায়নে, হেলভেটাস বাংলাদেশ-এর সহযোগিতায় এবং তৃণমূল উন্নয়ন সংস্থা’র বাস্তবায়নে ““চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে সহনশীলতা বৃদ্ধিতে জিইএসআই-সমর্থিত প্রকৃতিনির্ভর সমাধান প্রচার” প্রকল্পের অংশীদারদের সাথে কমিউনিটি লার্নিং সেন্টারের অগ্রগতি, প্রশিক্ষণ ও প্রকৃতিনির্ভর কৃষি সম্প্রসারণে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা সদরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাছির উদ্দিন চৌধুরী।

সভায় আরও উপস্থিত ছিলেন তৃণমূল উন্নয়ন সংস্থার ফিল্ড অফিসার চাইল্যাপ্রু মারমা, হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন বাংলাদেশ-এর প্রতিনিধি দীপ্তিময় চাকমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও তৃণমূল উন্নয়ন সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, পাহাড়ি অঞ্চলে প্রকৃতিনির্ভর কৃষি পদ্ধতি সম্প্রসারণের মাধ্যমে টেকসই কৃষি উৎপাদন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধি সম্ভব। কমিউনিটি লার্নিং সেন্টারের মাধ্যমে স্থানীয় কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষতা ও উৎপাদন সক্ষমতা বাড়ানো হচ্ছে।

সভা শেষে অংশগ্রহণকারীরা প্রকল্পের ভবিষ্যৎ কার্যক্রম ও অংশীদারদের মধ্যে সমন্বয় জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির