1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“ঘিওরে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত”

  • আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ জন দেখেছেন

“ঘিওরে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত”

আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি :

টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা তুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘিওর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা, হাসিব আহসান , প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভীনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি।

সভায় বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ, যার টিকার মাধ্যমে জনগণের মধ্যে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। তাই এ কর্মসূচিকে সফল করতে সমাজের সব শ্রেণির মানুষকে সহযোগিতার হাত বাড়াতে হবে।

সভায় জানানো হয়, গত ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত এক মাসব্যাপী টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উপজেলার সকল এলাকায় চলবে। এ সময়ে টিকাদান কার্যক্রম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু থেকে শেষ পর্যন্ত চলমান থাকবে।

শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্ম নিবন্ধনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে টাইফয়েড টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইনের প্রথম দুই সপ্তাহ স্কুল পর্যায়ে টিকাদান সম্পন্ন করা হবে এবং পরবর্তী সময়ে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে টিকা দেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিব আহসান বলেন, উপজেলার প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। সফল বাস্তবায়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সচেতন নাগরিকদের সহযোগিতা অপরিহার্য।

সভা শেষে উপস্থিত অতিথিরা টাইফয়েড ভ্যাকসিনেশন কার্যক্রমের সার্বিক সফলতা কামনা করেন এবং সবাইকে এই গণটিকাদান কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির