1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“গুম-হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে হেফাজতে ইসলামের মানববন্ধন”

  • আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১০১ জন দেখেছেন

“গুম-হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে হেফাজতে ইসলামের মানববন্ধন”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।

গুম করে হত্যার বিচার, মুসলিম নারীদের উপর নির্যাতনের প্রতিকার এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠন “ইসকন” নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে প্রতিবাদী মানববন্ধন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা।

বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি চট্টগ্রামের আইনজীবী অ্যাডভোকেট শহিদ আলিফকে নির্মমভাবে হত্যার ঘটনা, গাজীপুরে এক মসজিদের খতিবকে গুম করে হত্যাচেষ্টা এবং দেশের বিভিন্ন স্থানে মুসলিম মেয়েদের ওপর সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনাগুলোর পেছনে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন “ইসকন” এর সংশ্লিষ্টতা রয়েছে। এসব ঘটনার দ্রুত বিচার ও ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার আমীর মাওলানা ক্বারী ওসমান গনি।সঞ্চালনা করেন জেলা হেফাজতের অর্থ সম্পাদক হাফেজ মাওলানা নাছির উদ্দীন।

বক্তারা বলেন, “ইসকন একটি উগ্রবাদী ও ধর্মবিদ্বেষী সংগঠন, যা দেশের শান্তিপ্রিয় মুসলমানদের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রে লিপ্ত। তাদের কর্মকাণ্ড কেবল ধর্মীয় অনুভূতিতে আঘাতই নয়, বরং রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্যও হুমকিস্বরূপ।”

তারা আরও বলেন, “মুসলিম প্রধান এই দেশে উগ্র হিন্দুত্ববাদী কোনো সংগঠনের স্থান নেই। সরকার যদি অবিলম্বে ইসকন নিষিদ্ধ না করে, তবে সারা দেশে ইসকনবিরোধী আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে।”

মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার শতাধিক আলেম-উলামা, ছাত্র ও তৌহিদি জনতা অংশগ্রহণ করেন।

সবশেষে বক্তারা শহিদ আলিফ হত্যাসহ সব ধর্মীয় নিপীড়নের ঘটনার দ্রুত বিচার এবং শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে রাষ্ট্রীয়ভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এ সময় বক্তব্য রাখেন—জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি ইমাম উদ্দিন কাসেমী,

খেলাফত মজলিস খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা আখতারুজ্জামান ফারুকী,জেলা হেফাজতের সাধারণ সম্পাদক মুফতি শামীম হোসাইন ফারুকী,হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা এম. জামালুল হাসান জামিল,ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক মাওলানা কাউছার আজিজি,এছাড়া দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙা ও অন্যান্য উপজেলার শীর্ষ আলেম-উলামা ও তৌহিদি জনতা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির