1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে কেএমপি’র ট্রাফিক সচেতনতামূলথ র‌্যালি”

  • আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৩২ জন দেখেছেন

“দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে কেএমপি’র ট্রাফিক সচেতনতামূলথ র‌্যালি”

রহমাতুল্লাহ, খুলনা শহর প্রতিনিধি

দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনে খুলনায় ট্রাফিক সচেতনামূলক র‌্যালির আয়োজন করে কেএমপি। র‌্যালিতে ইজিবাইক চালক ও কেএমপির সদস্যগণ উপস্থিত ছিলেন। র‌্যালির পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় ইজিবাইক চালকদের শপথ বাক্য পাঠ করানো হয়।
গতকাল সকাল সাড়ে ৯টায় নগরীর জিরোপয়েন্ট মোড়ে এটি অনুষ্ঠিত হয়। র‌্যালীটি জিরোপয়েন্ট থেকে শুরু হয়ে খুলনা বিশ^বিদ্যালয় এর ফুটওভার ব্রিজ হয়ে জিরোপয়েন্ট মোড়ে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা। উপসিস্থত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ ছয়রুদ্দীন আহম্মেদ, সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) মোঃ হুমায়ুন কবির, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার হোসেন আহম্মদ ও পুলিশ সদস্যবৃন্দ, ইজিবাইক চালক, সিএনজি চালক, শ্রমিক ইউনিয়নের নেতাসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।
‘‘স্কুল-কলেজের সামনে দ্রুত গতিতে গাড়ি চালাবো না,’ ‘চালকের পাশে যাত্রী বহন করবনা’, ‘মোড়গুলোতে যানজট সৃষ্টি করবনা,ৎ’ ‘ক্লান্ত অবস্থায় গাড়ি চালাবনা এবং যেখানে সেখানে যাত্রী উঠানো নামানো করবনা।” -এই মর্মে ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম ইজিবাইক চালকদের শপথ বাক্য পাঠ করান।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, খুলনা শহরে যততত্র এবং মোড়গুলোতে পার্কিং করার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। ইজিবাইক চালক যেমন একটি পরিবারকে প্রতিনিধিত্ব করেন, একই সাথে যাত্রীগণ তারাও কয়েকটি পরিবারের প্রতিনিধিত্ব করেন। এজন্য সকল চালকদের এ বিষয়গুলো মাথায় রাখতে হবে, তার অসর্তক বা অসাবধানতার কারণে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে প্রত্যেক পরিবার ক্ষতিগ্রস্থ হবে।
তিনি বলেন, পাল্লা দিয়ে গাড়ি চালানো যাবেনা। পুরো সড়ক জুড়ে গাড়ি চালানো যাবেনা। ইজিবাইক চালকরা যদি দুই শিফট ভাগ করে নগরীতে ইজিবাইক চালায়, তাহলে যানজট অনেকাংশে কমে যাবে। আমরা যদি সকলেই নিয়ম মেনে রাস্তায় চলাচল করার অভ্যাস গড়ে তুলি, তাহলেই খুলনা মহানগরকে নিরাপদ ও যানজটমুক্ত শহর হিসাবে গড়ে তোলা সম্ভব হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির