1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“লালপুরে মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা”

  • আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ জন দেখেছেন

“লালপুরে মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা”

মিঠু লালপুর(নাটোর)প্রতিনিধিঃ

নাটোর জেলা পুলিশের উদ্যোগে লালপুর শ্রীসুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজ প্রাঙ্গণে মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক জনাব খাজা শামীম মো. ইলিয়াস হোসেন।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, নাটোর জেলার অন্যতম আলোচিত এলাকা লালপুর। দুর্ভাগ্যবশত লালপুরের কিছু তরুণ-তরুণী বর্তমানে মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণার মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। ইমু হ্যাকিং, বিকাশ প্রতারণা, ফেসবুক হ্যাকিংসহ নানা উপায়ে তারা মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। গত কয়েক বছরে অর্ধশতাধিক প্রতারক চক্রকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি ১১ জন হ্যাকারকে অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের অপরাধের ফলে লালপুরবাসীর সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। তাই আইন প্রয়োগের পাশাপাশি শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি। সচেতন শিক্ষার্থীরাই পারে লালপুরকে প্রতারণামুক্ত করতে।

সভায় শতাধিক শিক্ষার্থী হাত তুলে অঙ্গীকার করেন যে তারা নিজে কোনো প্রতারণামূলক কাজে যুক্ত হবে না এবং সমাজে সচেতনতা গড়ে তুলবে। শিক্ষার্থীরা ও শিক্ষকরা বলেন, হ্যাকিং প্রতিরোধে শুধু আইনের প্রয়োগ নয়, সামাজিক সচেতনতাও জরুরি।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা প্রতিরোধে একটি তথ্যবহুল পাওয়ারপয়েন্ট উপস্থাপনা প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) জনাব শোভন চন্দ্র, লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী।

সভা শেষে পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
“ডিজিটাল যুগের এই সময়ে সততা ও নৈতিকতার চর্চাই হতে হবে আমাদের মূল শক্তি। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির