“তেলিয়াপাড়া চা বাগান থেকে ১৪০ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ গ্রেফতার ১”
জি,এম বাবু, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান মিশন লাইন এলাকা থেকে ১৪০ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ পংকজ উরাং (পাষান) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ খাইরুল বশর-এর নেতৃত্বে এসআই জয় পাল, এএসআই হান্নান ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে পংকজ উরাং-এর ঘরে তল্লাশি চালিয়ে একটি ড্রাম থেকে ১৪০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে জব্দ করা মাদকদ্রব্যের নমুনা সংগ্রহ করে থানায় নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তেলিয়াপাড়া চা বাগান এলাকায় দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তির মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
পুলিশ বলেছে, মাদকের বিরুদ্ধে এ-ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply