1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ”

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৪৬ জন দেখেছেন

“খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর ) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এই বিক্ষোভের আয়োজন করা হয়—খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সন্ত্রাসীরা নিরীহ জনগণের ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে।

সমাবেশে বক্তারা বলেন, “সন্ত্রাসীরা নিরীহ মানুষকে লক্ষ্য করে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়ে পাহাড়ে শান্তি ও সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে।”

বক্তারা আরও বলেন, “এ ধরনের অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায়, পাহাড়ের জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান—“পাহাড়ে বসবাসরত পাহাড়ি-বাঙ্গালির সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা অগ্নিসংযোগ ও ভাঙচুরে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।”

বক্তারা এসব সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উপদেষ্টা মো. আব্দুল মজিদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি’র সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস,পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের সভাপকি সালমা আহমেদ মৌ,মাটিরাঙ্গা উপজেলা নাগরিক পরিষদের সভাপতি জালাল আহমেদ।

এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে পিসিসিপি খাগড়াছড়ি জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা অংশ নেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির