1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“হোমনায় সাপের কামড়ে গৃহবধূ আহত, হাসপাতালে চিকিৎসাধীন”

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১২৫ জন দেখেছেন

“হোমনায় সাপের কামড়ে গৃহবধূ আহত, হাসপাতালে চিকিৎসাধীন”

মোঃ আসাদ উল্লাহ,প্রতিনিধি হোমনা কুমিল্লা। 

কুমিল্লার হোমনা উপজেলায় সাপের কামড়ে এক গৃহবধূ আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে হোমনা ডিগ্রী কলেজ সংলগ্ন একটি ভাড়া বাসায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর চারটার দিকে ঘর থেকে বের হওয়ার সময় শাহিনুর আক্তার (২৬) নামের ওই গৃহবধূ সাপের কামড়ে আক্রান্ত হন। তার স্বামী আউয়াল বর্তমানে সৌদি আরব প্রবাসী।

প্রতিবেশীদের বরাতে জানা গেছে, প্রথমে সকাল ৯টার দিকে শরীরের অবস্থার অবনতি হলে তাকে মাথাভাঙ্গা দরবেশ স্যারের বাড়িতে নিয়ে গিয়ে পান পড়া খাওয়ানো হয়। কিন্তু অবস্থার আরও অবনতি হলে বেলা ১২টা ১৫ মিনিটের দিকে তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বর্তমানে শাহিনুর হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদা আক্তার জানান, “তাকে বিষাক্ত সাপে কামড় দেয়নি বলে ধারণা করা হচ্ছে। তবে আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি, আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”

আহত শাহিনুরের শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার রাধানগর হাজীরটেকে এবং পিতার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর রাধানগরে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির