“হবিগঞ্জে ডিবি’র অভিযানে ৩,৬০০ কেজি জিরা জব্দ, আটক ২”
জি.এমবাবু,উপজেলাপ্রতিনিধি,মাধবপুর,হবিগঞ্জ।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জিরাসহ দুইজনকে আটক করা হয়েছে। অভিযানে ১২০ বস্তা জিরা (মোট ৩,৬০০ কেজি) এবং একটি হলুদ কেবিনের টাটা ব্র্যান্ডের তেলবাহী লরি জব্দ করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৫) রাত ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর রেলগেট সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় লরিসহ দুইজনকে আটক করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তেলবাহী লরিটি ব্যবহার করে অবৈধভাবে জিরা পাচার করা হচ্ছিল। আটক আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কর্মকর্তারা জানান, ঘটনাটির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Leave a Reply