1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“পবিপ্রবির রোভার সহচরদের ওরিয়েন্টেশন ও সিনিয়রদের সনদ প্রদান”

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৬৪ জন দেখেছেন

“পবিপ্রবির রোভার সহচরদের ওরিয়েন্টেশন ও সিনিয়রদের সনদ প্রদান”

মোফাসেরুল হক তন্ময় (বিশেষ প্রতিনিধি)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন রোভার সহচরদের ওরিয়েন্টেশন ও সিনিয়র রোভার মেটদের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২৯ অক্টোবর বুধবার টিএসসি কনফারেন্স কক্ষে ওরিয়েন্টেশন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নবাগত রোভার সহচরদের বরন করে নেওয়া হয় এবং সিনিয়র রোভারমেটকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ও অন্যান্য রোভার মেটদের সার্টিফিকেট প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম । শুরুতে প্রধান অতিথি ফিতা কেটে রোভার ডেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরবর্তীতে তিনি সনদপত্র বিতরণ করেন।

পবিপ্রবি’র রোভার স্কাউট কোষাধ্যক্ষ প্রফেসর ড.আবু ইউসুফ এর সভাপতিত্বে ও সম্পাদক ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর আবদুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন, পটুয়াখালী জেলা রোভারের সাবেক কমিশনার উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, পটুয়াখালী হাজী হামেজ উদ্দিন মৃধা কলেজের সাবেক অধ্যক্ষ সেলিম মৃধা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ, সহকারী অধ্যাপক মো: আব্দুর রহিম, টিএসসি’র পরিচালক(অ.দা.) মো:আবুবকর সিদ্দিক, আরটিসির উপ পরিচালক মুহাম্মদ জাহিদ আল মামুন, ডেপুটি রেজিস্ট্রার মো: শাহজালালসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করায় দুজন সিনিয়র রোভার মেট মাসরাফুল আলম রিমন ও নাইমুর রহমান বেনজিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

পবিপ্রবি রোভার স্কাউটের সদ্য সাবেক সিনিয়র রোভারমেট মারসিফুল আলম রিমন অনুষ্ঠান সম্পর্কে বলেন, “এমন একটা দিনে আমাদের প্রায়াত ২ জন সম্পাদক আবু হানিফ ভাই ও অধ্যাপক জিল্লুর স্যারের উপস্থিতি খুবই দরকার ছিলো। তবে তারা পবিপ্রবি রোভার স্কাউটকে যেভাবে এগিয়ে নিতে কাজ করে গেছেন সেই ধারা অব্যাহত থাকবে বলে আমি আশা প্রকাশ করছি। পাশাপাশি নিজের মানসিক ও ব্যক্তি জীবনের দক্ষতা উন্নয়নে নতুন সহচরগণ সক্রিয়ভাবে রোভার স্কাউটে যুক্ত থাকবে বলে আমি প্রত্যাশা রাখি”

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য কাজী রফিকুল ইসলাম বলেন, “এটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। স্কাউটিংয়ের মাধ্যমে শারীরিক, মানসিক,নৈতিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। দৃঢ়তার সাথে সকল কাজকে এগিয়ে নিতে পারে স্কাউট। তিনি লর্ড ব্যাডেন পাওয়ালের দীক্ষায় দীক্ষিত হয়ে স্কাউটদের কাজ করার আহ্বান জানান।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির