“মাধবপুরে টাইফয়েড টিকাদান কার্যক্রম পরিদর্শনে হবিগঞ্জের সিভিল সার্জন”
জি.এমবাবু,উপজেলাপ্রতিনিধি,মাধবপুর,হবিগঞ্জ।
শিক্ষার্থীদের টিকা নিতে উদ্বুদ্ধ করেন ডা. রত্নদীপ বিশ্বাস
হবিগঞ্জের সিভিল সার্জন জনাব ডা. রত্নদীপ বিশ্বাস আজ (বৃহস্পতিবার) মাধবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের টাইফয়েড টিকা গ্রহণে উৎসাহিত করেন এবং উপস্থিত সম্মানিত শিক্ষকমণ্ডলীর সঙ্গে মতবিনিময় করেন।
সিভিল সার্জন বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। টিকাদান কর্মসূচির মাধ্যমে আমরা হবিগঞ্জকে টাইফয়েডমুক্ত রাখতে কাজ করছি।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন—
সিভিল সার্জন অফিসের এমওডিসি ডা. শরীফ সানজিদ জামান,
সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট নিখিল রঞ্জন শর্মা,
ইপিআই সুপার মো. মাহবুব হোসেন খান,
ইপিআই স্টোর কিপার যোবায়ের আহমেদ,
পুলক চন্দ্র দেব এবং ইপিআই টেকনিশিয়ান, মাধবপুর উপজেলা।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, এ উদ্যোগের মাধ্যমে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ধাপে ধাপে টিকার আওতায় আনা হবে।
Leave a Reply