1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান”

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৬১ জন দেখেছেন

“খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার দুর্গম এলাকায় বসবাসরত মানুষদের জন্য সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে পানছড়ি উপজেলার রেজা মনি  পাড়া ও কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন সদর জোনের ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেই সাথে “পানিই জীবন: অপচয় নয় সছিক ব্যবহারে এগিয়ে আসুন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক স্থানীয় নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। সেনাবাহিনীর ফাইভ ফিল্ড এম্বুলেন্সের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম, ভাইবোনছড়া ক্যাম্প কমান্ডার মেজর মো. আব্দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে। তারা আরও জানান, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে দুঃস্থ ও হতদরিদ্র মানুষরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা জানান, সেনাবাহিনীর এই উদ্যোগ তাদের জন্য আশীর্বাদস্বরূপ, যা দূর পাহাড়ের মানুষের স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির