“যানজট মুক্ত রাখতে হোমনায় ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি”
মোঃ আসাদ উল্লাহ,প্রতিনিধি হোমনা কুমিল্লা
কুমিল্লার হোমনায় যানজট নিরসন ও শৃঙ্খলাবদ্ধ যান চলাচল নিশ্চিত করতে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে হোমনা পৌরসভা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) হোমনা উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে পৌরসভা এই আদেশ জারি করে।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত হোমনা পৌর এলাকার, হোমনা পুরাতন বাসস্ট্যান্ড থেকে হোমনা বাজার হয়ে চৌরাস্তা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সড়কে ট্রাক, লরি, পিক-আপ, কাভার্ড ভ্যানসহ সব ধরনের ভারী মালবাহী যানবাহনের প্রবেশ, (আসা-যাওয়া) নিষিদ্ধ থাকবে।
“যত্রতত্র যানবাহন পার্কিং করবো না—আমাদের শহর আমরা যানজট মুক্ত রাখবো”—এই স্লোগান সামনে রেখে নেওয়া এই পদক্ষেপের মাধ্যমে শহরে শৃঙ্খলাবদ্ধ যান চলাচল নিশ্চিত হবে বলে আশা করছে হোমনা পৌরসভা।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, যানজটমুক্ত ও নিরাপদ শহর গঠনে এ আদেশ বাস্তবায়নে সাধারণ নাগরিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন।
Leave a Reply