“মৌলভীবাজার সাইফুর রহমান রোড রংধনুর সাতরংয়ে ২৯ শে অক্টোবর বুধবার সকাল ১১ ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়”
রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি মৌলভীবাজার।
মৌলভীবাজার সাইফুর রহমান রোড রংধনুর সাতরংয়ে ২৯ শে অক্টোবর বুধবার সকাল ১১ ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনাব, নাসির উদ্দিন আহমেদ উজ্জ্বলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব ফরহাদ নুর ও বিশেষ অতিথি হিসেবে সহকারি পরিচালক জনাব ইকবাল নাছির,সাংবাদিক আব্দুর রব,রংধনু সাতরং এর উপদেষ্টা সাংবাদিক রিপন কান্তি ধর রুপক সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন কে পি এস বিজয়, শুভেচ্ছা বক্তব্য রাখেন রোমান আহমেদ, আব্দুস সালাম মামুম,
রংধনুর সাতরং পরিদর্শন করে উপপরিচালক ফরহাদ নূর বলেন। দীর্ঘ দিন ধরে আপনারা কর্মসংস্থানের লক্ষে কাজ করে যাচ্ছেন। আপনাদের কাজ দেখে ভালো লেগেছে যতটুকু পারি আমাদের যুব উন্নয়ন অধিদফতর থেকে সহযোগিতা করে যাবো। সহকারী পরিচালক ইকবাল নাছির বলেন আপনারা যে উদ্দোগ নিয়ে উদ্যোক্তা তৈরি করছেন তা সত্যিই প্রসংশিয়।
অতিথিরা এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান অতিথি সকলের সাথে ফলপ্রসূ আলোচনা করলেন
এবং মত বিনিময় করলেন রংধনুর সাতরং এর কার্য নির্বাহী সদস্যদের সাথে। উপস্থিত ছিলেন অর্পা আহমেদ পপি,কাবেরী দাস,অর্পনা দও,সাদিয়া আক্তার, ইনসিয়া আক্তার, তাসনিয়া তাবাসসুম,সায়মা আক্তার সিমা আক্তার।
রংধনুর সাতরং ২০১২ সাল থেকে যুব উন্নয়ন ও মৌলভীবাজার পৌরসভার সহযোগিতায় যুব উন্নয়ন, বেকার সমস্যা সমাধানে, সমাজ উন্নয়ন, প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত প্রায় ১৮০০ উপরে যুব এবং যুব মহিলারা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। যারা বর্তমানে বিভিন্ন পেশায় অথবা নিজের ব্যবসায় পরিচালনা করে আসছেন।
এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি করে যাচ্ছেন দীর্ঘ দিন ধরে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মিতু দেব।
পরিশেষে আপ্যায়নের মধ্যে দিয়ে পরিসমাপ্তি হয়।
Leave a Reply