“কোটালীপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন”
ইস্রাফিল খান,গোপালগঞ্জ(জেলা)প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে।
আজ সোমবার সকাল দশটায় উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে একটি শোভাযাত্রা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রদান সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে একটি আলোচনায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ, কোটালীপাড়া ফায়ার স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম, বিএনপি’র নেতা আবুল বাশার হাওলাদার ও বসার হাওলাদার বক্তব্য রাখেন।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
Leave a Reply