1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“খাগড়াছড়িতে মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণ”

  • আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১২৩ জন দেখেছেন

“খাগড়াছড়িতে মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণ”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে “সাঁতার প্রশিক্ষণ (অ-১৫)” এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও জেলা ক্রীড়া বিভাগের আহ্বায়ক মো. মাহাবুব আলম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মাদল বড়ুয়া, রাকিব মনি ইফতি, ও প্রশিক্ষক উজ্জ্বল মারমা।

মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী কিশোর-কিশোরীদের মধ্য থেকে ৫ জন প্রতিভাবান সাঁতারুকে বাছাই করা হয়। তারা হলেন — হ্লাপ্রুসি মারমা, উচিংমং মারমা, অংখেং মারমা, খাংমং সিং চৌধুরী ও ক্যাশিও মারমা। নির্বাচিত সাঁতারুরা ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন।

এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি মো. মাহাবুব আলম বলেন,“সাঁতার শুধু একটি খেলা নয়, এটি জীবন বাঁচানোর দক্ষতাও। পাহাড়ি অঞ্চলে যেখানে নদী ও খাল-বিলের সংখ্যা অনেক, সেখানে প্রতিটি শিশু ও কিশোরের সাঁতার জানা অত্যন্ত জরুরি। ক্রীড়া শুধু দেহ নয়, মনকেও সুস্থ রাখে। এই প্রশিক্ষণ ভবিষ্যৎ প্রজন্মকে আত্মবিশ্বাসী ও সুস্বাস্থ্যের দিকে এগিয়ে নেবে।”

সভাপতির বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ বলেন,“খাগড়াছড়ির ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা তৈরিতে আমরা নিয়মিত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছি। এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে আমরা যেসব প্রতিভাবান সাঁতারু পেয়েছি, তাদের জাতীয় পর্যায়ে উন্নত প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।”

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রশিক্ষণের সমাপ্তি মুহূর্তে সাঁতারুরা তাদের অনুশীলনের কিছু কৌশল প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে অভিভাবক ও উপস্থিত দর্শকরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখবে।

খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের এ উদ্যোগ তরুণ প্রজন্মের মাঝে সুস্থ প্রতিযোগিতা, আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি সচেতন ও সক্রিয় সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে — এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির