1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“গাইবান্ধার সুন্দরগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু, নারী আটক”

  • আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৪৬ জন দেখেছেন

“গাইবান্ধার সুন্দরগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু, নারী আটক”
‎
‎ফিরোজ উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ গাইবান্ধা। 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে আব্দুস সালাম (৫০) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের বেলকা নবাবগঞ্জ গ্রামের তিস্তার চরাঞ্চলে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত আব্দুস সালাম ওই ইউনিয়নের রামডাকুয়া গ্রামের ওমেদ আলীর ছেলে।
‎
‎এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বেলকা নবাবগঞ্জ গ্রামের আব্দুল গণি মিয়ার স্ত্রী দুলালী বেগম (৪৩) কে আটক করেছে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে আনুমানিক ২টার দিকে আব্দুস সালাম আব্দুল গণি মিয়ার গোয়াল ঘরে প্রবেশ করেন। এ সময় গণির স্ত্রী দুলালী বেগম বিষয়টি টের পেয়ে স্বামীকে জানান। পরে গণি মিয়া ও তার স্ত্রী সালামকে ধরে ফেলেন এবং চোর সন্দেহে প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের খবর দেন। এক পর্যায়ে তারা সবাই মিলে সালামকে রশি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করেন।
‎
‎প্রত্যক্ষদর্শীরা জানান, সালামকে রাতেই গোয়াল ঘরে বেঁধে নির্যাতন চালানো হয়। পরে তাঁকে পুকুরপাড়ে নিয়ে গিয়ে আবারও মারধর করা হয়। ভোরের দিকে তিনি মারা যান।
‎
‎নিহতের স্বজনরা জানান, আব্দুস সালাম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি মানুষের বাড়িতে কাজ করে যা পেতেন, তাই দিয়ে চলতেন। তাঁর বিরুদ্ধে কখনও চুরি বা কোনো অপকর্মের অভিযোগ ওঠেনি। তাঁরা অভিযোগ করেন, সালামকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তাঁর তিনটি ছোট ছেলে রয়েছে।
‎
‎সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন,ঘটনার তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির