1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“গোপালগঞ্জে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত”

  • আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১২০ জন দেখেছেন

“গোপালগঞ্জে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত”

মোঃ আবিদ হাসান মুছা, গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দক্ষিণ বঙ্গের পাঠকপ্রিয় দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় বছরে পদার্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি অশোক সেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক যুগান্তর-এর সাংবাদিক এস. এম. হুমায়ুন কবীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা টিভির সাংবাদিক চৌধুরী হাসান মাহমুদ; দৈনিক সবুজ বাংলা-র সাংবাদিক সাইফুর রসিদ চৌধুরী; বৈশাখী টিভির সাংবাদিক শেখ মোস্তফা জামান; চ্যানেল এস টিভির সাংবাদিক কাজী মাহামুদ; ৭১ টিভির সাংবাদিক আজিজুর রহমান রনি; চ্যানেল ২৪ টিভির সাংবাদিক বাদল সাহা;
দৈনিক ভোরের পাতা-র সাংবাদিক হেমন্ত বিশ্বাস; দৈনিক মুক্তির সমাচার-এর সাংবাদিক বাবলা মোল্লা; দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি-র সাংবাদিক মো. আবিদ হাসান মুছা এবং দৈনিক শেষ সংবাদ-এর সাংবাদিক তানভীর হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।
দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের সঞ্চালনা করেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক সোহাগ সেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির