1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“বৃন্দাবন সরকারি কলেজে রজতজয়ন্তী কনসার্টে বিশৃঙ্খলা – জুতা ও চেয়ার নিক্ষেপে উত্তেজনা”

  • আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৯০ জন দেখেছেন

“বৃন্দাবন সরকারি কলেজে রজতজয়ন্তী কনসার্টে বিশৃঙ্খলা – জুতা ও চেয়ার নিক্ষেপে উত্তেজনা”

জি.এমবাবু,উপজেলাপ্রতিনিধি,মাধবপুর,হবিগঞ্জ।

হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২৫তম রজতজয়ন্তী ও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য কনসার্টে হঠাৎ করে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।
শনিবার (১ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় হবিগঞ্জের জালাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে এক পর্যায়ে দর্শক সারি থেকে জুতা ও চেয়ার নিক্ষেপ শুরু হয়। এতে মুহূর্তেই উৎসবের আনন্দঘন পরিবেশ পরিণত হয় চরম বিশৃঙ্খলায়।

প্রথমদিকে আনন্দ ও উচ্ছ্বাসে মুখর ছিল কনসার্ট প্রাঙ্গণ। জনপ্রিয় কণ্ঠশিল্পী লালন, রাইসা, বাঁধন এবং হবিগঞ্জের স্বনামধন্য শিল্পী আশিকের পরিবেশনায় মাতোয়ারা হয়ে ওঠেন উপস্থিত দর্শকরা।
তবে বহিরাগতদের অতিরিক্ত ভিড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

একজন উপস্থিত শিক্ষার্থী জানান,

> “স্টেডিয়ামে এত ভিড় ছিল যে পা ফেলার জায়গা ছিল না। বহিরাগতদের ঢলেই বিশৃঙ্খলা শুরু হয়। কেউ একজন চেয়ার ছুড়ে মারতেই অন্যরাও জুতা ছুড়তে শুরু করে।”

এ ঘটনায় মঞ্চের সামনের অংশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিল্পীরা গান বন্ধ করে মঞ্চ ছাড়েন। পরে আয়োজক কমিটি ও নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এক আয়োজক সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন,

> “এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল প্রাক্তন শিক্ষার্থীদের মিলন ও বন্ধন দৃঢ় করা। কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুরো আয়োজন কলঙ্কিত হলো।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির