1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“টাঙ্গাইল জেলায় দিনভর টানা বৃষ্টিতে থেমে গেছে মানব জীবন”

  • আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১০৪ জন দেখেছেন

“টাঙ্গাইল জেলায় দিনভর টানা বৃষ্টিতে থেমে গেছে মানব জীবন”

মো: শাহাদত হোসেন উপজেলা প্রতিনিধি ভুয়াপুর টাঙ্গাইল

টাঙ্গাইল জেলায় দিনভর টানা বর্ষণে জনজীবন প্রায় থমকে গেছে। শনিবার(১ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি থেমে থেমে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকায় শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিম্নাঞ্চলের ঘরবাড়ি, দোকানপাট ও সড়কপথে জমেছে হাঁটুসমান পানি

শহরের নতুন বাসস্ট্যান্ড, বেবী স্ট্যান্ড, নিরালা মোড়, ছয়আনি বাজার, আদালতপাড়া সহ শহরতলী এলাকায় বৃষ্টির পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হয়। রিকশা ও মোটরসাইকেলচালকর চরমা ভোগান্তিতে পড়েন। অনেক দোকানদার সকাল থেকেই দোকানের সামনে প্লাস্টিক ও বালির বস্তা ফেলে পানি ঠেকানোর চেষ্টা করেন। অনেকে দোকানপাট বন্ধ রেখে বাসা-বাড়িতে অবস্থান করছেন।
স্থানীয়দের অভিযোগ, শহরের অনেক ড্রেন দীর্ঘদিন ধরে পরিষ্কার না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি নিষ্কাশনে সমস্যা হয়। টাঙ্গাইলের আশপাশের গ্রামীণ সড়কগুলোর অবস্থা আরও নাজুক। কালিহাতী, ঘাটাইল, গোপালপুর ও বাসাইল উপজেলার বিভিন্ন এলাকার কাঁচা রাস্তাগুলো বৃষ্টির পানিতে কর্দমাক্ত হয়ে পড়েছে। চাষিরা মাঠে যেতে পারছেন না, শীতকালীন সবজি সহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা রহমত আলী, কায়ছার হোসেন, আজিজুল হক, নাজমুল হুদা সহ অনেকেই জানান, অনেক দিন পর তারা এমন টানা বৃষ্টি দেখলেন। ঘর থেকে বের হওয়াই কষ্টকর হয়ে পড়েছে। বাজারে যেতেও সমস্যা হচ্ছে। অন্যদিকে, টানা বৃষ্টির কারণে জেলার বংশাই নদীতে গত ২৪ ঘণ্টায় ৫ সেণ্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে বলে পাউবো সূত্র নিশ্চিত করেছে।
টাঙ্গাইল আবহাওয়া অফিস সূত্রে জানাগেছে, শনিবার সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ১২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামি ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং এ ধারা আগামি আরো ২-১ দিন থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে, জেলা শহরের ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা নতুন করে সামনে এসেছে।
টাঙ্গাইল আবহাওয়া অফিসের ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান, নিম্নচাপের প্রভাবে সকাল থেকে টাঙ্গাইলে টানা বৃষ্টিপাত হচ্ছে। বিকাল ৩টা পর্যন্ত ১২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। জেলায় বাতাসের আর্দ্রতা সব সময় ৯০ থেকে ৯১ শতাংশে উঠানামা করছে। আগামি ২-১ দিন এ ধারা অব্যাহত থাকতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির