“মাধবপুরে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার”
জি.এমবাবু,উপজেলাপ্রতিনিধি,মাধবপুর,হবিগঞ্জ।
হবিগঞ্জের মাধবপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার ২০ নম্বর চা বাগান টি-পয়েন্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন— অমিত কৃষ্ণ গোয়ালা, সুকন তাতী ও রুহিত রিকিয়াশন। তিনজনই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চাঁনপুর এলাকার বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এ সময় তাদের হেফাজত থেকে ছয়টি প্যাকেটে মোড়ানো মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত। দীর্ঘদিন ধরে তারা এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলেও র্যাব সূত্রে জানা গেছে।
মামলা ও হস্তান্তর
র্যাব আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকদ্রব্য নির্মূলে তাদের অভিযান চলমান থাকবে এবং মাদকের বিরুদ্ধে শূন্যসহিষ্ণু নীতি অব্যাহত থাকবে।
Leave a Reply