“গোবিন্দগঞ্জ উপজেলাই গণপিটুনিতে তিনজন নিহতের ঘটনায় পুলিশের মামলা, আসামি ৩৫০”
সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর জেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা কাটাবারি উনিয়ানের ১ নং ওয়ার্ড নাসিরাবাদ গ্রামে গরু চুরি করতে গিয়ে জনতার গণপিটুনিতে তিনজন নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। ওই মামলায় অজ্ঞাতনামা ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক তফিজ উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
এর আগে শনিবার (০১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘অপরাধ করলে তার আইন অনুযায়ী বিচার হবে। কিন্তু আইন হাতে তুলে নেয়া অপরাধ।’
স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের হেলালীপাড়া এলাকার আব্দুস সালামের নামে এক কৃষকের গোয়াল ঘরের দেয়াল কেটে চেরের দল তিনটি গরু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে চোরদের ধাওয়া করলে তারা পার্শ্ববর্তী নাসিরাবাদ গ্রামের দিকে পালিয়ে যায়।
সেখানে এলাকাবাসীর বাঁধার মুখে পড়ে তিন চোর পুকুরে লাফ দেয়। এরপর স্থানীয়রা পুকুরটি ঘিরে ফেলে পরে পুকুর থেকে স্থানীয়রা তাদের বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, নিহতরা পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি সংঘবদ্ধ গরুচোর চক্রের সদস্য। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামপাড়া গ্রামের মালিব্বর মিয়ার ছেলে কাউসার আলী (৩২)।
অন্য দুজনের পরিচয় শনাক্তে কাজ করছে রংপুর রেঞ্জের সিআইডির ক্রাইম সিনের একটি ইউনিট। নিহতরা সবাই বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা ধারণা স্থানীয়দের।
Leave a Reply