1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“‎অর্থাভাবে চিকিৎসা বন্ধ, বাঁচাতে চান অসুস্থ ফজলা মিয়া”

  • আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৪৮ জন দেখেছেন

“‎অর্থাভাবে চিকিৎসা বন্ধ, বাঁচাতে চান অসুস্থ ফজলা মিয়া”

‎ফিরোজ উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ গাইবান্ধা। 

‎ফজলা মিয়া (৪৫) দীর্ঘদিন ধরে কিডনি, হার্টের সমস্যা ও কোমরের হাড় ক্ষয়সহ নানা জটিল রোগে ভুগছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার দ্রুত অস্ত্রোপচার করা জরুরি। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী গ্রামের বাসিন্দা ফজলা অর্থাভাবে চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না। ওষুধপত্রও নিয়মিত সেবন করা সম্ভব হচ্ছে না টাকার অভাবে।
‎
‎সরেজমিনে গিয়ে দেখা যায়, টিনসেডের ছোট্ট ঘরে শয্যাশায়ী ফজলা মিয়া কথা বলতে গিয়েই হাঁপিয়ে উঠছেন। তার শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। কষ্টভরা কণ্ঠে তিনি বলেন,আমার টাকা-পয়সা নাই। অনেক কষ্টে আছি। ডাক্তার বলছে অপারেশন লাগবে, কিন্তু টাকার জন্য পারতেছি না। আত্মীয়স্বজনের সহায়তায় কোনোমতে দিন চলছে।
‎
‎তার স্ত্রী ফেরেজা বেগম জানান, চিকিৎসা ও অপারেশনে প্রায় পাঁচ-ছয় লাখ টাকা প্রয়োজন। কিন্তু তাদের সংসারে কোনো আয়রোজগারের পথ নেই।বহু কষ্টে মেয়েদের বিয়ে দিয়েছি। এখন সংসারে চরম অভাব। আমার স্বামীর জীবন বাঁচাতে সহৃদয় মানুষদের সহযোগিতা প্রয়োজন। যে যেভাবে পারেন, একটু সাহায্য করলে হয়তো তার জীবনটা বাঁচানো সম্ভব হবে।
‎
‎প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ফজলা মিয়া কাজকর্ম করতে পারছেন না। সংসারে আয়রোজগারের কেউ না থাকায় পরিবারটি মানবেতর জীবনযাপন করছে।আমরা সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করি, কিন্তু আমাদের পক্ষে একা সম্ভব নয়। সবাই মিলে সহযোগিতা করলে ফজলা আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।
‎
‎মানবিক কারণে অসহায় ফজলা মিয়ার চিকিৎসায় সমাজের দানশীল ও সহৃদয় ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
‎

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির