“থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত”
রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি মৌলভীবাজার।
থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউ ন্ডেশন এর উদ্যোগে থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা গত ২ নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক তানভির হোসেনের সভাপতিত্বে অ
নুষ্ঠিত সভায় প্রধান আতিথি ছিলেন জেলা প্রশাসক মো:ইসরাইল হোসেন। বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মনসুর আলমগীর,অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দিন,মৌলভীবাজার প্রেসক্লাবের সম্পাদক নুরুল ইসলাম শেফুল, সাংবাদিক এম এ রব, এম শাহজাহান মিয়া প্রমুখ।
বক্তারা থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষা,পাঠ্য বইয়ে থ্যালাসেমিয়া বিষয় অন্তর্ভুক্ত সহ এ রোগ সম্পর্কেসচেতনতা বৃদ্ধির দাবী জানান।
Leave a Reply