1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“গোপালগঞ্জে দিনে দুপুরে ডাকাতি,বাড়িওয়ালার ছেলেকে হত্যা”

  • আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৬৭ জন দেখেছেন

“গোপালগঞ্জে দিনে দুপুরে ডাকাতি,বাড়িওয়ালার ছেলেকে হত্যা”

ইস্রাফিল খান,গোপালগঞ্জ (জেলা)প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির মালিকের সন্তানকে হত্যা করে টাকাও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

গতকাল মঙ্গলবার সকাল ৯ থেকে১২ টার মধ্যে যেকোনো সময় কোটালীপাড়ার কুষলা ইউনিয়নের লাকিরপাড় গ্রামে এই ঘটনা ঘটে। বাড়ির মালিক পাল মজুমদার ও তার স্ত্রী এই সময় বাড়িতে ছিলেন না। একমাত্র ছেলে পিয়াস মজুমদার (২২) বাড়িতে ছিলেন।

জানা গেছে, পিয়াসের মা চাকরি করেন এবং বাবা গ্রাম্য চিকিৎসক হিসেবে কাজ করার কারনে কেউই বাড়িতে ছিলেন না। দুপুর সাড়ে ১২ টার দিকে পিয়াসের বাবা বাড়িতে এসে ছেলেকে ডেকে না পেয়ে দরজা খুলে দেখে সমস্ত মালামাল এলোমেলোভাবে পড়ে আছে। পরে ছেলেকে খুঁজে না পেয়ে দেখেন কাঁথা কম্বল দিয়ে হাত বাঁধা উবুড় করে রাখা রয়েছে তার একমাএ ছেলেকে। পরে তাকে কোটালীপাড়া হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরতঃ চিকিৎসক পিয়াসকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ(ওসি) আবুল কালাম আজাদ এটিকে চুরির ঘটনা বলে উল্লেখ করে বলেন, বাধা পেয়ে হয়তো ছেলেটিকে তারা হত্যা করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির