1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“শিশু অপহরণের পর ‘জিনের বাদশা’ সেজে প্রতারণা”

  • আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৪৪ জন দেখেছেন

“শিশু অপহরণের পর ‘জিনের বাদশা’ সেজে প্রতারণা”

জি.এমবাবু,উপজেলাপ্রতিনিধি,মাধবপুর,হবিগঞ্জ।

আধুনিক প্রযুক্তির যুগে বাংলাদেশ এগিয়ে গেলেও প্রতারণার কৌশলেও পিছিয়ে নেই প্রতারক চক্র। যুগের সঙ্গে তাল মিলিয়ে তারা গড়ে তুলছে নানা নতুন ফাঁদ। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় ঘটছে ভয়াবহ এক প্রতারণার ঘটনা—প্রথমে শিশু অপহরণ, এরপর ‘জিনের বাদশা’ সেজে মোবাইলে ফোন করে হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল অঙ্কের টাকা।

প্রতারণার কৌশলটি এমন—প্রথমে একটি শিশু অপহরণ করে নিরাপদ স্থানে আটক রাখে চক্রটি। এরপর শিশুটির অভিভাবকের সঙ্গে যোগাযোগ করে নিজেদের ‘জিনের বাদশা’ বা ‘অলৌকিক শক্তির অধিকারী’ পরিচয় দেয়। সন্তানকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিকাশ বা নগদের মাধ্যমে দাবি করে টাকা। সন্তানকে জীবিত ফিরে পাওয়ার আশায় অনেক অভিভাবকই আতঙ্কে পড়ে তাদের দাবিকৃত টাকা পাঠিয়ে দেন।

সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এই প্রতারক চক্রের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনো দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা এই প্রতারণার ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।

ভুক্তভোগীরা বলছেন, জনসচেতনতা বাড়ানোই এখন সবচেয়ে জরুরি। কেউ যেন অচেনা নম্বর থেকে আসা ‘জিনের বাদশা’ বা অলৌকিক শক্তির দাবিতে বিশ্বাস না করেন এবং এ ধরনের ফোন পেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেন।

সচেতন থাকুন, প্রতারণা থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির