1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“শ্রমিক কল্যাণ ফেডারেশন বানিয়াচং উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত”

  • আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৮৭ জন দেখেছেন

“শ্রমিক কল্যাণ ফেডারেশন বানিয়াচং উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত”

মুহাম্মাদ হাবিবুর রহমান খান,হবিগঞ্জ। 

বাংদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে মাহে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর জাতুকর্ণপাড়া ঈদগাহ মাঠে ফেডারেশনের উপজেলা সভাপতি সৈয়দ আনহার নবী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ও দপ্তর সম্পাদক নূর উদ্দিন-এর যৌথ সঞ্চালনায়
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট অঞ্চল পরিচালক মাওলানা ফারুক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের হবিগঞ্জ জেলা সভাপতি কাজী আব্দুর রউফ বাহার, বানিয়াচং উপজেলার প্রধান উপদেষ্টা ডা. খন্দকার তালেব উদ্দিন, অন্যতম উপদেষ্টা ও ৩নং বানিয়াচং ইউপির সাবেক চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন হবিগঞ্জ জেলা সেক্রেটারী শেখ মোজ্জাম্মিল হোসাইন, বানিয়াচং উপজেলার অন্যতম উপদেষ্টা মোফাজ্জল হোসাইন খান।

মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে দারস প্রদান করেন ওলামা মাশায়েখ পরিষদ হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান এবং মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন হবিগঞ্জ জেলার অন্যতম উপদেষ্টা আলহাজ্ব কাজী মাও. আব্দুর রাজ্জাক খান।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বানিয়াচং থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জীবন আহমদ লিটন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলার অন্যতম উপদেষ্টা মাওলানা শেখ মুস্তাক আহমদ, ফেডারেশনের বানিয়াচং উপজেলা শাখার সহ-সভাপতি ডা. শফিকুর রহমান ঠাকুর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বানিয়াচং উপজেলা সেক্রেটারী ওমর ফারুক, ৩নং ইউপি উপদেষ্টা মাওলানা নছিবুর রহমান ও মাওলানা মহি উদ্দীন, যুব নেতা আবুল হাসান প্রমূখ।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলার উপদেষ্টা মাওলানা নজরুল ইসলাম, বানিয়াচং প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম, বানিয়াচং উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন শেবুল, ৪নং ইউপি উপদেষ্টা মো: ফয়জুল হক, ১নং ইউপি উপদেষ্টা শাহ মো আলাউদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩নং ইউপি সভাপতি মো: ফখরুদ্দিন আহমদ, ৪নং ইউপি সভাপতি নুরুল আলম, ১নং ইউপি সহ-সভাপতি ইত্তেহাদ মিয়া, ৫নং ইউপির ফারুক আহমদ, আল আমিন, মূসা মিয়া, ক্বারী জাকির হোসাইন, মাওলানা ছামির হোসাইন।

এছাড়া ইফতার মাহফিলে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ট্রেড ইউনিয়ন-সমবায়-সমিতি’র নেতৃবৃন্দসহ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিভিন্ন পর্যায়ের প্রায় সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ শ্রমিক উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির