“বাহুবলে ৫টি গাভী-মহিষ ও পিকআপসহ দুইজন আটক”
জি.এমবাবু,উপজেলাপ্রতিনিধি,মাধবপুর,হবিগঞ্জ।
হবিগঞ্জের বাহুবল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫টি বড় আকৃতির কালো রঙের গাভী-মহিষ এবং একটি টয়োটা কোম্পানির পিকআপ গাড়িসহ দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৪ নভেম্বর ২০২৫) ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটের দিকে বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের তিতারকোনা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীমঙ্গল মোটরসের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় তাদের ব্যবহৃত টয়োটা পিকআপ গাড়িটি জব্দ করা হয়। গবাদিপশুগুলোর উৎস ও উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক তথ্য দিতে না পারায় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাটির বিষয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply