1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থার নিবন্ধন লাভ”

  • আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১০২ জন দেখেছেন

“সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থার নিবন্ধন লাভ”

রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি মৌলভীবাজার।

হবিগঞ্জর নবীগঞ্জ উপজেলার সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধন লাভ করেছে। সংস্থার আবেদনের প্রেক্ষিতে তাদের গতিশীল ও সন্তোষজনক কার্যক্রমে বিগত ২৯ অক্টোবর ২০২৫ইং তারিখে নিবন্ধন সনদ ইস্যু করে যুব উন্নয়ন অধিদপ্তর।

নিবন্ধন প্রদানের বিষয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক একেএম আব্দুল্লাহ ভূঞা বলেন- এই সংগঠনটি শিক্ষিত, দক্ষ ও উদ্দীপ্ত কিছু তরুন-তরুনীদের উদ্যোগে গঠিত হয়েছে। যারা এই এলাকার দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই সংগঠনের রেজিষ্ট্রেশন প্রদান করেছি। আমরা তাদের আগ্রহ ও কর্মকান্ডে খুশী। আশাকরি এই সংগঠন দ্বারা এলাকাবাসী ভালো কিছু পাবে। আমি এই সংগঠনের সমৃদ্ধি কামনা করি।

নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন- নবীগঞ্জ উপজেলার প্রাচীন দু’জন খ্যাতিমান ব্যক্তির নামানুসারে প্রতিষ্ঠিত সংগঠনকে নিবন্ধন প্রদান করতে পেরে আমরা আনন্দিত। সবচেয়ে বড়ো কথা সংগঠনের অধিকাংশ সদস্যরা শিক্ষিত ও সুশীল। আশাকরি সংগঠনের সদস্যরা ঐতিহ্য আর আধুনিকতার সম্মিলনে ভালো কিছু করে দেখাবে।

নবীগঞ্জ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন- সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা নামক সংগঠনের সদস্যরা খুবই সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। সমাজ ও দেশ গঠনে তাদের আন্তরিক চেষ্টা পরিলক্ষিত। আমি এই সংগঠনের সফলতা কামনা করছি।

নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ বলেন- আমার ইউনিয়নের দুইজন খ্যাতিমান মানুষের নামানুসারে প্রতিষ্ঠিত সংগঠনকে নিবন্ধন প্রদান করায় আমি যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানাই। এই সংগঠনের বিভিন্ন কার্যক্রমে আমি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছি। এই সংগঠনের সদস্যরা যেমনি আন্তরিক, তেমনি সক্রিয়। তাদের দ্বারা ভালো কিছু হবেই।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা রত্নদীপ দাস (রাজু) বলেন- আমরা বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ সমাজ তথা দেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দেশ গঠনের মূল চালিকাশক্তি হচ্ছে যুব সমাজ। দেশের যুব সমাজকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে উন্নত বাংলাদেশ গড়া অসম্ভব নয়। আমরা যুবকদের নিয়ে কাজ করে যাচ্ছি। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক একেএম আব্দুল্লাহ ভূঞা, নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের সংগঠনকে রেজিস্ট্রেশন প্রদান করার জন্য। সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করছি।

সংগঠনের সভাপতি দেবাশীষ দাশ রতন বলেন- আমাদের সংগঠনকে নিবন্ধনে সহযোগিতা করায় নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা রত্নদীপ দাস (রাজু) প্রান্তিক পর্যায়ে আমাদেরকে নিয়ে যে জাগরণের সৃষ্টি করেছেন, তা একদিন জাতীয় পর্যায়ে মডেল হিসেবে পরিগনিত হবে আমরা আশা রাখি।

সংগঠনের সাধারণ সম্পাদক জনি দাশ বলেন- সংগঠনকে শক্তিশালী করতে এলাকাবাসী ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সকলের সহযোগিতা চাই। সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা রত্নদীপ দাস (রাজু) আমাদেরকে নিয়ে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। আমি এই সংগঠনের মাধ্যমে তাঁর সহযাত্রী হতে পেরে আনন্দিত। আমরা সবার সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রাম সহ আশেপাশের এলাকায় সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা কাজ করে আসছে। সংস্থাটি ২০২৪ সালের ১লা জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকেই ছাত্র ও যুব সমাজকে নিয়ে বাল্য বিবাহ রোধ, মাদক বিরোধী সচেতনতা, ইভটিজিং, ক্রীড়া প্রতিযোগিতা সহ সমাজের নানান অসঙ্গতিপূর্ণ বিষয় ও যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করছে। ইতিমধ্যে গ্রামের ৩০ জন যুবক-যুবতীদের যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছে। উপজেলার মুক্তাহার গ্রামের দুই কীর্তি পুরুষ, ব্রিটিশ শাসনামলের নবীগঞ্জ থানার ৩৯নং সার্কেল পঞ্চায়েতের সহোদর সরপঞ্চ, ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের স্থানীয় সংগঠক এবং সামজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বদ্বয় শ্রীমান সনাতন দাস ও শ্রীমান দীননাথ দাস এঁর নামানুসারে সংস্থাটি প্রতিষ্ঠিত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির