“মৌলভীবাজার সদর ৬ নং একাটুনা ইউনিয়ন মকচন্দপুর (রায়শ্রী) শতাধিক বর্ষ ধরে রাসপূর্ণিমা উপলক্ষে রাসউৎসব উদযাপিত হয়ে আসছে”
রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি মৌলভীবাজার
মৌলভীবাজার সদর ৬ নং একাটুনা ইউনিয়ন মকচন্দপুর (রায়শ্রী) শতাধিক বর্ষ ধরে রাসপূর্ণিমা উপলক্ষে রাসউৎসব উদযাপিত হয়ে আসছে।
৫ ই নবেম্বর বুধবার পুর্ণিমা তিথিতে এই বড় ধরনের আয়োজন হয়ে থাকে। রাধা রমন গোস্বামী কতৃক প্রতিষ্টিত স্বর্গিয় ললিনি মোহন দেব মহাশয়ের বাড়িতে গীতা পাঠ, ভজন কির্তন,রাসনৃত্য, সহ রাতব্যাপি এই রাসউৎসব পালন করা হয়।
রাত ৮ ঘটিকায় নিত্যানন্দ দেব বাবুলের গীতা পাঠের মধ্য দিয়ে
অনুষ্ঠান শুরু হয়।
ভজন কির্তনে অংশগ্রহণ করেন শিক্ষক লক্ষিকান্ত দেব অনিশ,রঞ্জন দেব নিখিল দেব,রমনি দেব,উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন
কবি অসিত দেব অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা, ধর্মীয় হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক সুবাস চন্দ্র সরকার,সাংবাদিক রিপন কান্তি ধর রুপক,সমাজকর্মী মনতোস দাশ,
বিনয় কান্তি দেবনাথ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
গান কির্তন আনন্দ উদ্দিপনায় প্রসাদের মধ্য দিয়ে ৬ ই নবেম্বর বৃহস্পতিবার সকাল ৭ ঘটিকায়
পরিসমাপ্তি হয়।
Leave a Reply