“চট্টগ্রামের শাম্মী তুলতুল লেখালেখি দিয়ে দেশ-বিদেশে আলো ছড়াচ্ছেন”
নুর ইসলাম নোবেল, ষ্টাফ রিপোর্টার:বীর চট্টলার কৃতি সন্তান তরুণ লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুল দেশ-বিদেশে আলোচিত নাম হয়ে উঠেছেন। তিনি একাধারে লেখক, কবি, উপন্যাসিক, শিশুসাহিত্যিক, সাংবাদিক ও রেডিও অনুষ্ঠান পরিচালক।
অল্প বয়সেই তিনি জয় করেছেন হাজারো পাঠকের ভালোবাসা। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে তার ১৬টি গ্রন্থ। কলকাতা বইমেলায় প্রকাশিত নরকে আলিঙ্গন গল্পগ্রন্থ ভারতে সাড়া ফেলে, পাশাপাশি চোরাবালির বাসিন্দা, পদ্মবু, মনজুয়াড়ি, একজন কুদ্দুস ও কবি নজরুল পাঠকের কাছে বেস্টসেলার হয়েছে।
দেশের জাতীয় দৈনিক ছাড়াও ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার পত্রিকায়ও নিয়মিত লিখছেন তিনি। লেখালেখির জন্য পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক একাধিক সম্মাননা—মাদার তেরেসা অ্যাওয়ার্ড, মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড, নজরুল অগ্নীবীণা পুরস্কার, দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডসহ নানা স্বীকৃতি।
শিশু-কিশোরদের জন্যও সমান জনপ্রিয় শাম্মী তুলতুলের লেখা নাটক পিঁপড়ে ও হাতির যুদ্ধ প্রচারিত হয়েছে দীপ্ত টিভিতে, আর লাল শরবত সিটি এফ এম-এ। সম্প্রতি তিনি বেগম রোকেয়ার চরিত্রে ম্যাগাজিন কাভার মডেল হয়ে আলোচনায় আসেন।
লেখক হিসেবে তার লক্ষ্য—“লেখনির মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরা।”
Leave a Reply