“জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে হোমনা প্রস্তুতি সভা”
মোঃ আসাদ উল্লাহ,হোমনা,কুমিল্লা।
কুমিল্লার হোমনা বাসস্ট্যান্ডস্থ বিএনপির প্রধান কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকাল ৪টায় হোমনা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।
সভাপতিত্ব করেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ভিপি মোজাম্মেল হক মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হাসান জাকি, মেঘনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সহ-সভাপতি জহিরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুল লতিফ ও যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন।
এছাড়া উপজেলা যুবদলের সভাপতি এম এ জামাল, কৃষকদলের সভাপতি জহিরুল ইসলাম জগলুল, শ্রমিকদলের সভাপতি মোসলেম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাবু সরকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম আপু ও সাধারণ সম্পাদক আবু হায়দার রনি উপস্থিত ছিলেন।
হোমনা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে, সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply