1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“গোপালগঞ্জে যুবশক্তির পথসভা: জেলা প্রশাসন ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ”

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৪২ জন দেখেছেন

“গোপালগঞ্জে যুবশক্তির পথসভা: জেলা প্রশাসন ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ”

মোঃ আবিদ হাসান মুছা, গোপালগঞ্জ প্রতিনিধি।

গোপালগঞ্জ জেলায় এক প্রাণবন্ত পথসভা আয়োজনের মাধ্যমে নিজেদের কার্যক্রমের সূচনা করেছে গোপালগঞ্জ জেলা যুবশক্তি কমিটি। এসময় সংগঠনের নেতৃবৃন্দ জেলার তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও পরিবর্তনের অগ্রযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানান।

পথসভায় উপস্থিত ছিলেন —
গোপালগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক দ্বীন ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক এসএম আরিফ সদস্য সচিব আবু হানিফ শিকদার, এবং মুখ্য সংগঠক মোঃ আবু বাকের সিদ্দিক রায়হান।

এছাড়াও উপস্থিত ছিলেন দলের অন্যান্য সদস্যবৃন্দ।

পথসভা শেষে যুবশক্তির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) এবং জেলা প্রশাসক (ডিসি)-এর সঙ্গে। এসময় তারা গোপালগঞ্জ জেলার উন্নয়ন, তরুণদের অংশগ্রহণ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এছাড়াও যুবশক্তির প্রতিনিধিরা গোপালগঞ্জের স্থানীয় সাংবাদিকদের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন এবং সংগঠনের লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।

নেতৃবৃন্দ জানান, “যুবশক্তি গোপালগঞ্জ জেলার প্রতিটি তরুণের পাশে থেকে সমাজ উন্নয়ন, মানবিক সহায়তা ও গণতান্ত্রিক চেতনা জাগ্রত করতে কাজ করবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির