1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“ধনবাড়ীতে রোপা আমন ২০২৫ মৌসুমের মাঠ দিবস অনুষ্ঠিত”

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৩৪ জন দেখেছেন

“ধনবাড়ীতে রোপা আমন ২০২৫ মৌসুমের মাঠ দিবস অনুষ্ঠিত”

আব্দুল্লাহ্,জেলা প্রতিনিধি টাঙ্গাইল

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় রোপা আমন ২০২৫ মৌসুমে কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়নের জন্য মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (০৬ নভেম্বর) ৫ নং পাইস্কা ইউনিয়ন এর ফুলবাড়ি গ্রামে । স্হানীয় কৃষক মোঃ জিয়াউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিউট (ব্রি)- এর আওতায় ” নতুন ৬টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্হান ভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন ( এলএসটিডি ) ” শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ আনোয়ার হোসেন । বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিউট, ব্রি আঞ্চলিক কার্যালয় টাঙ্গাইল এর সাইন্টিফিক অফিসার আদিবা আফরিন রিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয় টাঙ্গাইল এর প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মসউদ ইকবাল, ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদুর রহমান । বিশেষ অতিথির বক্তব্যে ড. মসউদ ইকবাল বলেন, ” যান্ত্রিক কৃষি ব্যবস্থার প্রসারে কৃষকরা আধুনিক প্রযুক্তির সুফল পাচ্ছেন । ব্রি মাঠ পর্যায়ে কৃষকদের পাশে থেকে কাজ করছে “। ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদুর রহমান বলেন, “এই প্রদর্শনীর মাধ্যমে কৃষকরা যন্ত্রপাতির ব্যবহার ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে বাস্তব ধারণা পাচ্ছেন, উৎপাদন ব্যায় কমাতে সহায়ক “। প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, ” যান্ত্রিকীকরণই আধুনিক এবং টেকসই কৃষির ভবিষ্যৎ। উন্নত কৃষি যন্ত্রের ব্যবহার সময়, শ্রম ও খরচ কমিয়ে উৎপাদনশীলতা বাড়ায় এবং কৃষকের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে দেশের কৃষি খাতে শ্রমিক সংকট দেখা দিচ্ছে, এই পরিস্থিতিতে যান্ত্রিকীকরণ কৃষককে সময়মতো আবাদ, কর্নত এবং প্রক্রিয়াজাত করণে সহায়তা করছে “। তিনি আরও বলেন, ” ধান উৎপাদনের প্রতিটি ধাপেই বপন, রোপন, আগাছা দমন থেকে শুরু করে কাটা-মাড়াই পর্যন্ত যান্ত্রিকীকরণের প্রয়োজনীয়তা ক্রমেই বাড়ছে। ব্রি কৃষি যন্ত্রপাতি উন্নয়ন, উদ্ভাবন ও মাঠ পর্যায়ে সম্প্রসারণে নিরলসভাবে কাজ করছে “। মাঠ দিবস অনুষ্ঠানে ৫ নং পাইস্কা ইউনিয়ন এর ধানচাষীরা উপস্থিত ছিলেন ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির