1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“নবেসুমির আখ মাড়াই মৌসুমের উদ্ধোধন”

  • আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৫৩ জন দেখেছেন

“নবেসুমির আখ মাড়াই মৌসুমের উদ্ধোধন”

মিঠু লালপুর(নাটোর)প্রতিনিধি:

১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলসের (নবেসুমি) ২০২৫-২৬ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান মিলের ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএফআইসি চেয়ারম্যান ও অতিরিক্ত শিল্প সচিব রাশিদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান , নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক, লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ, মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি ) মো. ফরিদ হোসেন ভূঁইয়া প্রমুখ ।
মিল সূত্রে জানা যায়, এ মৌসুমে ১২৬ দিনে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ৬.৫০ শতাংশ হারে ১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কৃষকদের মাঝে ১৫ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করা হয়েছে এবং ১৭ হাজার ৫০০ একর জমিতে আখ চাষ হয়েছে।

এ বছর প্রতি কুইন্টাল আখের দাম ৬২৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ হবে। মিল গেটে প্রতি মন ২৫০ টাকা ও ক্রয়কেন্দ্রে ২৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আখ চাষী সমিতির সাধারণ সম্পাদক সুকুমার সরকার আখের দাম বৃদ্ধি ও সময়মতো মাড়াইয়ের দাবি জানিয়েছেন। সভাপতি আনসার আলী দুলাল প্রকৃত কৃষকের মাঝে আখের পুর্জি বিতরণের দাবি করেন।
গত মৌসুমে (২০২৪-২৫) মিলটি ১ লাখ ৯৫ হাজার ৯৪১ মেট্রিক টন আখ মাড়াই করে ১১ হাজার ৩২৪ মেট্রিক টন চিনি উৎপাদন করেছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির