1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“মৌলভীবাজারে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার”

  • আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১২৩ জন দেখেছেন
Oplus_16908288

“মৌলভীবাজারে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার”

রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি মৌলভীবাজার

মৌলভীবাজারে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার।।
মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের মোজেফরবাদ এলাকা থেকে ১২১ পিস ইয়াবাসহ জুনেদ মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির এসআই (নিরস্ত্র) মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে বুধবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার জুনেদ মিয়ার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার ২ নং মনুমুখ ইউনিয়নের মোজেফরবাদ গ্রামে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনুমুখ ইউপিস্থ জাঙ্গালের পুলের পশ্চিম পাশে মোজেফরবাদ এলাকা থেকে জুনেদকে আটক করা হয়। পরে তার লুঙ্গির ভাঁজ থেকে নীল রঙের জিপারযুক্ত বায়ুনিরোধক ব্যাগে থাকা ১২১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুনেদ মিয়া মাদক বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজের কাছে রাখার কথা স্বীকার করেছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে জেলা গোয়েন্দা শাখা কাজ করছে। গতকাল ইয়াবাসহ আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে যুক্ত। গতকালের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির