1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“মানুষের ভালোবাসায় বেঁচে থাকতে চান এ আর মামুন খান”

  • আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২২৩ জন দেখেছেন
Oplus_16908288

“মানুষের ভালোবাসায় বেঁচে থাকতে চান এ আর মামুন খান”

মোঃ রোকনুজ্জামান শরীফ,মঠবাড়িয়া প্রতিনিধি।

পিরোজপুরের মঠবাড়িয়ার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এর কেন্দ্রীয় সাবেক উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়েও মাঠে থেকে দলের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

রাজনীতির মঞ্চে তিনি নিজেকে পরিচিত করেছেন “মানুষের রাজনীতি”র প্রতীক হিসেবে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গ্রামেগঞ্জে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, বিএনপির সংগঠনকে আরও শক্তিশালী করা, এবং জনগণের কল্যাণে নানা কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রাখছেন তিনি। অজপাড়া গাঁয়ের অসহায়, দুস্থ ও পীড়িত মানুষের খোঁজখবর নিচ্ছেন, অনেক সময় নিজ উদ্যোগে তাদের আর্থিক সহায়তাও করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন এ আর মামুন খান। কিন্তু বিএনপি যখন অন্য একজনকে যোগ্য বিবেচনা করে মনোনয়ন দেয়, তখন তিনি দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন—
বিএনপি যাকে যোগ্য মনে করেছে তাকেই মনোনয়ন দিয়েছে। এতে আমার কোনো ক্ষোভ নেই। আমি দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। মানুষের ভালোবাসা নিয়ে আমৃত্যু বাঁচতে চাই।”

দলের মনোনয়ন না পাওয়ার পরও তিনি থেমে যাননি। বরং আরও উদ্দীপনা নিয়ে মাঠে নেমেছেন দলের কর্মসূচি বাস্তবায়নে। বর্তমানে তিনি মঠবাড়িয়ার বিভিন্ন গ্রামে গণসংযোগ, সাকো নির্মাণ, রাস্তা সংস্কারসহ জনকল্যাণমূলক কাজে নিয়োজিত রয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এমন নেতৃত্বই দলের ভেতরে ইতিবাচক বার্তা বহন করে—যেখানে দলীয় স্বার্থ ও জনগণের কল্যাণ ব্যক্তিগত আকাঙ্ক্ষার ঊর্ধ্বে স্থান পায়।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও তাঁর এই মনোভাবকে প্রশংসা করছেন। তারা বলছেন, এ আর মামুন খান শুধু একজন রাজনীতিক নন, তিনি মানুষের পাশে থাকা এক মানবিক নেতা, যিনি প্রতিদিন মাঠে থেকে দলের আদর্শ ও সাধারণ মানুষের স্বপ্নকে এক সূত্রে গেঁথে যাচ্ছেন।

শেষে মামুন খান বলেন—
“আমি মঠবাড়িয়ার মানুষের ভালোবাসা পেয়েছি, এটাই আমার আসল শক্তি। আমি সাধারণ মানুষের সঙ্গে আছি, থাকব, এবং আমৃত্যু তাদের ভালোবাসা নিয়েই বাঁচতে চাই।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির