“হবিগঞ্জের জেলা প্রশাসক বদলি, নতুন ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন”
হবিগঞ্জ প্রতিনিধি -জি,এম বাবু
অবশেষে বদলি করা হয়েছে হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. ফরিদুর রহমানকে। নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনের স্বাভাবিক রদবদলের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে।
ড. ফরিদুর রহমান ২০২৩ সালের শেষ দিকে হবিগঞ্জে জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনিক দক্ষতা ও কঠোর আইন-শৃঙ্খলা তদারকির মাধ্যমে আলোচনায় আসেন। বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, দুর্যোগ মোকাবিলা এবং ভূমি সেবা ডিজিটালায়নে তার ভূমিকা প্রশংসিত হয়।
নতুন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ খাতে বেশ কিছু উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেন। তিনি এর আগে মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন জেলা প্রশাসক শিগগিরই হবিগঞ্জে যোগদান করবেন এবং বর্তমান ডিসি বিদায়ী সংবর্ধনা শেষে দায়িত্ব হস্তান্তর করবেন।
Leave a Reply