1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“আজমিরীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব হারালেন সুবোধ দাস”

  • আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৯৫ জন দেখেছেন

“আজমিরীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব হারালেন সুবোধ দাস”

স্থানীয়দের দাবি — ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন এখন সময়ের দাবি

জি.এমবাবু,উপজেলাপ্রতিনিধি,মাধবপুর,হবিগঞ্জ।

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সুবোধ দাসের ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আগুন লাগার খবর পেয়ে মুহূর্তেই এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে। তারা বালতি ও কলসের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালালেও কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। ঘরের ভেতরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। কেবল একটি মোটরসাইকেল ও কয়েকটি গৃহপালিত পশু আগুনের হাত থেকে রক্ষা পায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, আজমিরীগঞ্জে কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রতি বছরই এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং মানুষ অসহায়ভাবে ক্ষতির মুখে পড়ছে।

একাধিক গ্রামবাসী বলেন,

> “বালতি আর কলসের পানিতে আগুন নেভানো যায় না। আজমিরীগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন এখন সময়ের দাবি।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির