1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“লালপুর পদ্মার চরে ‘অপারেশন ফার্স্ট লাইটে’ আগ্নেয়াস্ত্রসহ ২০ জন গ্রেফতার”

  • আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ জন দেখেছেন

“লালপুর পদ্মার চরে ‘অপারেশন ফার্স্ট লাইটে’ আগ্নেয়াস্ত্রসহ ২০ জন গ্রেফতার”

মিঠু লালপুর(নাটোর)প্রতিনিধিঃ

নাটোরের লালপুর উপজেলার পদ্মার চরাঞ্চল ও স্থলভাগে পুলিশের বিশেষ অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার এবং ২০ জনকে আটক করেছে পুলিশ। রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মো. শাহজাহান পিপিএম (বার)-এর নির্দেশে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে শনিবার (৮ নভেম্বর) রাত ৯টা থেকে রবিবার (৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নাম দেওয়া হয় অপারেশন ফাস্ট লাইট।

অভিযানে জেলা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), জেলা স্পেশাল ব্রাঞ্চ (এসবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রায় চার শতাধিক সদস্য অংশ নেন। চর জাজিরা, চর লালপুর ও চর দিয়ার বাহাদুরপুরসহ পদ্মা নদীর বিভিন্ন চরাঞ্চল ও আশপাশের স্থলভাগে একযোগে অভিযান পরিচালিত হয়।
অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি রিভলভার, ছয়টি বড় ডেগার, ২২টি হাসুয়া, চারটি ছোরা, দুটি চাপাতি, একটি দা, একটি লোহার পাইপ, একটি টিউবওয়েল ও একটি চকি উদ্ধার করা হয়।
এছাড়া চর দিয়ার বাহাদুরপুর এলাকার একটি বালু মহলের ছাউনি থেকে দুটি আগ্নেয়াস্ত্র, বেশ কিছু ডেগার, অসংখ্য হাসুয়া, একটি টিউবওয়েল ও বালু বিক্রির রশিদ উদ্ধার করা হয়।

নদী ও স্থলভাগে চালানো এই অভিযানে দুইজন হ্যাকার, ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামি, একজন সাজাপ্রাপ্ত আসামি, একজন হত্যা মামলার আসামি এবং দুইজন মাদক ব্যবসায়ীসহ মোট ২০ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থলভাগে পুলিশের ১০টি টিম এবং পদ্মা নদীতে ১৪টি নৌযান নিয়ে অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশ নেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মো. হাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলি, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) নূর মোহাম্মদ, লালপুর ও সিংড়া থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ প্রসঙ্গে নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “লালপুরের চরাঞ্চল ও পদ্মা নদী সংলগ্ন এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির