1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“নোয়াখালীর নতুন ডিসি আহমেদ কামরুল হাসান”

  • আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৪৫ জন দেখেছেন

“নোয়াখালীর নতুন ডিসি আহমেদ কামরুল হাসান”

রফিকুল ইসলাম রিফাত, নোয়াখালী সেনবাগ প্রতিনিধি. 

বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ কামরুল হাসান কে নোয়াখালীতে পদায়ন করা হয়েছে। জুলাই বিপ্লবের পর তিনি বাগেরহাটের ডিসি হিসেবে যোগাযোগ করেন। এর পূর্বে তিনি অর্থ বিভাগে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫তম ব্যাচের সদস্য জনাব আহমেদ কামরুল হাসান সহকারী কমিশনার হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রামে ২০০৬ সালের ২১আগস্ট যোগদান করেন। চাকরি জীবনের বিভিন্ন সময়ে তিনি জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রাম, বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রাম, জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, আইসিটি বিভাগে কর্মরত ছিলেন। তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় দায়িত্ব পালন করেন। বিগত ১৮ বছরের কর্মজীবনে তিনি সরকারের আইন, নীতি, কৌশল ও উন্নয়ন প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণের অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

জনাব আহমেদ কামরুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে ২০০১ সালে অনার্স এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০২ সালে মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি নরওয়ে সরকারের NOMA Scholarship এর আওতায় Northsouth University থেকে Public Policy and Governance বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩ সালে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক এবং ২০১৫ সালে পরিবেশ অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তার স্ত্রী বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন সদস্য। তিনি ০৩ পুত্র সন্তানের জনক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির