“মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত”
জি.এমবাবু,উপজেলাপ্রতিনিধি,মাধবপুর,হবিগঞ্জ।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের সম্ভদপুর গ্রাম থেকে সানজিদা আক্তার লিপা (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত লিপা ওই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
রবিবার (৯ নভেম্বর ২০২৫) সকালে এ ঘটনাটি ঘটে। পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘরের আড়ার সঙ্গে লিপার মরদেহ ঝুলতে দেখা যায়। খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে বিষয়টি পুলিশকে জানায়।
স্থানীয়রা জানিয়েছেন, ম’রদেহের পা মাটিতে স্পর্শ করছিল, যা নিয়ে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। অনেকের ধারণা, এটি আত্মহত্যা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম’রদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ উল্লাহ বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
আজব এই ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা লিপার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
Leave a Reply