1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“খাগড়াছড়ির পানছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ শিক্ষকের মৃত্যু”

  • আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ জন দেখেছেন

“খাগড়াছড়ির পানছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ শিক্ষকের মৃত্যু”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় সেন রঞ্জন ত্রিপুরা (২৮) নামে এক তরুণ শিক্ষক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বাবুরোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সেনা রঞ্জনকে উদ্ধার করে প্রথমে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে খাগড়াছড়ি সদর হাসপাতাল হয়ে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১০টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সেন রঞ্জন ত্রিপুরা লোগাং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সাবেক শিক্ষার্থী এবং মাত্র চার মাস আগে শিক্ষকতা পেশায় যোগ দেন।

তাঁর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই শিশুসন্তানকে নিয়ে এখন দিশেহারা তাঁর পরিবার।

লোগাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বলেন, “সেনা রঞ্জন শুধু পরিবারের নয়, পুরো এলাকার ভরসা ছিল। এমন একটি সম্ভাবনাময় তরুণের মৃত্যু মেনে নেওয়া সত্যিই কষ্টকর।”

খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে কেউ অভিযোগ দায়ের করেননি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির