1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন খাগড়াছড়ি জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত”

  • আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৪৫ জন দেখেছেন

“বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন খাগড়াছড়ি জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন খাগড়াছড়ি জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা সদরের শান্তিনগর এলাকার বানৌক গেস্ট হাউজ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি মার্টিন সুনি ত্রিপুরা।

সভায় সংগঠনের নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে পরিচিত করা হয়। এসময় বক্তারা বলেন,

“বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন শুধুমাত্র একটি ধর্মীয় সংগঠন নয়, বরং এটি মানবতা, শিক্ষা ও সমাজ উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। পারস্পরিক ঐক্য, ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা আমাদের মূল লক্ষ্য।”

সভায় জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নীল পদ্ম চাকমা, সহ-সভাপতি রেভা: হেমকর ত্রিপুরা, সহ-সভাপতি সুনীল বরণ চাকমা, সাধারণ সম্পাদক আত্মা রুপ চাকমা, সাংগঠনিক সম্পাদক বরণ ত্রিপুরাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা আরও বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক অগ্রযাত্রায় সংগঠনটি ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির