1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“মতলবে উত্তরে সরকারি চাল বিতরণে অনিয়ম দুই মেম্বারের বিরুদ্ধে থানায় অভিযোগ”

  • আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৯৬ জন দেখেছেন

“মতলবে উত্তরে সরকারি চাল বিতরণে অনিয়ম দুই মেম্বারের বিরুদ্ধে থানায় অভিযোগ”

নুর মুহাম্মদ খান,মতলব,চাঁদপুর। 
পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মাঝে ন্যায্যমূল্য চাল বিতরণের জন্য দেয় সরকার। অভিযোগ উঠেছে, নির্ধারিত ১০ কেজির পরিবর্তে নিজের অনুগতদের মাঝে ৭কেজি করে চাল বিতরণ করে ও ৪টন চাউল চুরি করিয়া বিক্রি করে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের ৯নং ইউপি সদস্য রিয়াদ মেম্বার ও ৮নং ইউপি সদস্য নাদিম মেম্বা।
এ বিষয়ে ওই ইউনিয়নের মোঃ সানা উল্লাহ হাওলাদার নামে এক বাসিন্দা মঙ্গলবার (১৭ মার্চ) মতলব উত্তর থানা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে মোঃ সানা উল্লাহ হাওলাদার উল্লেখ করেন, বর্ণিত ১-২নং বিবাদীরা (রিয়াদ মেম্বার ও নাদিম মেম্বার) আমদের মোহনপুর ইউনিয়নের ৮.৯নং ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসাবে দায়ীত্বরত আছেন। বর্নিত ৩নং বিবাদী (বিল্লাল হোসেন) অত্র ইউনিয়নের সরকারী লাইসেন্সপ্রাপ্ত ন্যায্য মূল্যের পন্য বিতরনকারী ব্যক্তি। আমি অত্র ইউনিয়নের একজন বাসিন্দা হিসাবে সমাজের বিভিন্ন সামাজিক অঙ্গসংগঠনের সাথে সম্পৃক্ত আছি। বর্ণিত ১,২,৩নং বিবাদীরা দীর্ঘদিন যাবত অত্র ইউনিয়নের সরকারী অনুদান আত্মসাত করিয়া আসছে। যাহা ইতিপূর্বে বিবাদীদেরকে আমরা স্থানীয় লোকজন বাধা নিসেধ করিয়া আসছি। কিন্তু বিবাদীরা কাহারো কোন কথার তোয়াক্কা না করিয়া তাহাদের অপকর্ম অব্যাহত চলমান রাখার একপর্যায় ঘটনার তারিখ ১৬/০৩/২০২৫ দুপুর ১.৩০ ঘটিকায় ৭নং মোহপনুর ইউনিয়নে বর্নিত ১-২নং বিবাদীরা (রিয়াদ মেম্বার ও নাদিম মেম্বার) অজ্ঞাতনামা বিবাদীদের সাথে নিয়া মোহনপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সরকারী বরাদ্ধকৃত ২০ টন চাউল আসে। বর্নিত বিবাদীরা ১৬ টন চাউল জনসাধারনের মাঝে বিতরন করিলেও, উক্ত ইউনিয়নের প্রায় ৬০ জনের অধিক লোক তাহাদের প্রাপ্য কাটদারী চাউল না পাইলে, আমি সহ আমাদের এলাকার লোকজন ইউনিয়ন সচিবকে জিজ্ঞাসাবাদে জানিতে পারি যে, ২০ টন চাউল আসিলেও, ১৬ টন বিতরন হয়। এমনকি জনপ্রতি ১০ কেজি বিতরনের কথা থাকলেও জনপ্রতি বিবাদীরা ৭ কেজি করিয়া বিতরন করে। আমি এলাকার লোকজন নিয়া ১-২নং বিবাদীদেরকে জিজ্ঞাসাবাদে বিবাদীরা কোন সদত্তর না দিয়া বেপরোয়া কথাবার্তা বলাবলি করে এবং বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে। ১-২নং বিবাদীরা উক্ত ৪ টন চাউল চুরি করিয়া অন্যত্র বিক্রি করিয়া দেয়। তাছাড়া বর্ণিত ৩নং বিবাদী ন্যায্যমূল্যের পন্য ৫ কেজি চাউলে ৩০০ গ্রাম চাউল কমে বিতরন করিয়া আসছে। বিবাদীদের এই ধরনের কর্মকান্ডের বিষয়ে আমরা এলাকার লোকজন আলোচনা করিয়া, এই বিষয়ে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহনের আশায় থানায় অত্র অভিযোগখানা দাখিলে কিছুটা বিলম্ব হইল। এবিষয়ে জানতে মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক মোবাইলে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির