“টঙ্গীবাড়ীতে পাঁচগাও ইউনিয়ন মান্দ্রা গ্রামের গৃহবধূকে প্রতিবেশীর বাড়িতে দুটি হাঁস যাওয়াতে রক্তাক্ত”
হারুন,উপজেলাপ্রতিনিধি,টঙ্গীবাড়ী,মুন্সিগঞ্জ।
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে প্রতিবেশীর বাড়িতে পালিত হাসঁ যাওয়া নিয়ে বিরোধের জেরে সোমবার দুপুরে গৃহবধূকে রক্তাক্ত জখম করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধু রিপা বেগম বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানাগেছে, উপজেলার মান্দ্রা গ্রামের আসলাম সেখের স্ত্রী রিপা বেগম তার বাড়িতে ২টি হাঁস পালন করতেন। তার প্রতিবেশী ফুফু নাছিমা বেগমও তার বাড়িতে ১০টি হাঁস পালন করে আসছিলেন। রিপা বেগমের হাঁস প্রতিবেশী নাছিমা বেগমের হাঁসের সাথে তার বাড়িতে যাওয়ায় নাছিমা বেগম রিপা বেগমকে দীর্ঘদিন যাবৎ বকাঁঝকা করে আসছিল। রিপা বেগম বাধ্য হয়ে রবিবার তার হাসঁ দুটি জবাহ করে ফেলেন।
পরে সোমবার দুপুরে নাছিমা বেগম এর হাঁস রিপা বেগম এর বাড়িতে গেলে রিপা বেগম নাছিমা বেগমকে এ বিষয় নিয়ে বলিলে দু-পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে নাসিমা বেগম রিপার বাড়িতে ঢুকে তাকে কিল, ঘুসি মেরে রক্তাক্ত জখম করে। পরে তাকে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্র হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে রিপা বেগম এর স্বামী আসলাম সেখ বলেন, আমি বাড়িতে ছিলাম না। সাধরণত হাসঁ যাওয়া আসার বিষয় নিয়ে আমার স্ত্রীকে মেরে রক্তাক্ত জখম করা হয়েছে। আমি এর বিচার চাই।
এ ব্যাপারে অভিযুক্ত নাছিমা বেগমের সাথে যোগাযোগের চেস্টা করেও সম্ভব হয়নাই।
টঙ্গিবাড়ী থানা ডিউটি অফিসার বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নিবো।
Leave a Reply