1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“পাবিপ্রবিতে নারী স্বাস্থ্য সচেতনতা-বিষয়ক সেমিনার অনুষ্ঠিত”

  • আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ জন দেখেছেন

“পাবিপ্রবিতে নারী স্বাস্থ্য সচেতনতা-বিষয়ক সেমিনার অনুষ্ঠিত”

ভাস্কর চন্দ্র রায়, পাবিপ্রবি প্রতিনিধি :-

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নারী স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘A Seminar on Women’s Health Awareness’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ আলী মিয়া ভবনের গ্যালারি-২-এ শিখা অ্যাসোসিয়েশন এ সেমিনারটির আয়োজন করে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পাবনা সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. শামীমা খাতুন পলি।

অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, ‘নারী শিক্ষার্থীদের সুস্থ থাকা ও সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে অনেক ক্ষেত্রেই এখনো সচেতনতার অভাব রয়েছে। অনেক শিক্ষার্থী বিভিন্ন কারণে খাওয়া-দাওয়া ঠিকভাবে না করে, যা ভবিষ্যতে বড় ধরনের শারীরিক সমস্যার কারণ হতে পারে। নিজেদের সুরক্ষার জন্য সঠিক অভ্যাস ও সচেতনতা গড়ে তোলা জরুরি।’

প্রধান আলোচক ডা. শামীমা খাতুন পলি নারী স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। তিনি মাসিক স্বাস্থ্যবিধি, পুষ্টিকর খাবার গ্রহণ, মানসিক স্বাস্থ্য এবং নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার গুরুত্ব তুলে ধরেন।

সেমিনারে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, ‘এ ধরনের সেমিনার আমাদের জন্য সত্যিই প্রয়োজনীয়। অনেক সময় আমরা নিজেদের শারীরিক সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করতে পারি না। আজকের সেমিনার থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি, যা ভবিষ্যতে আমাদের সচেতন ও আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির