“রামু থেকে আত্মসাৎকৃত ২৮১ বস্তা চালসহ ৩ জন গ্রেফতার”
হবিগঞ্জ প্রতিনিধি -জি,এম বাবু
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে আত্মসাৎকৃত ২৮১ বস্তা আতপ চালসহ ৩ জনকে কক্সবাজারের রামু থেকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, গত ২৩ অক্টোবর ২০২৫ তারিখে হবিগঞ্জের মেসার্স মা ট্রান্সপোর্ট এজেন্সি থেকে ৫০ কেজি ওজনের ৩০০ বস্তা (১৫ টন) আতপ চাল কুতুপালং, উখিয়া, কক্সবাজারের ছয় তারা রাইস এজেন্সি-এর উদ্দেশ্যে পাঠানো হয়। কিন্তু ট্রাকচালক কৌশলে প্রতারণা করে নির্দিষ্ট স্থানে মালামাল না পাঠিয়ে বিশ্বাসভঙ্গের মাধ্যমে চালগুলো আত্মসাৎ করে।
ঘটনার পর হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা রুজু হলে জেলা পুলিশের একাধিক টিম ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ও সদর থানা পুলিশের সমন্বয়ে রামু থানাধীন চাকমারকুল নয়া চরপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে রামু থানা পুলিশের সহযোগিতায় লুণ্ঠিত ২৮১ বস্তা চাল উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত চাল আইনি প্রক্রিয়া শেষে মালিকের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং আত্মসাৎ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply